২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতকে হারিয়ে হ্যান্ডবলে সোনা জিতেছে পাকিস্তান। শনিবার ফাইনালে পাকিস্তান ৩৭-৩১ ব্যবধানে ভারতকে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতকে হারিয়ে হ্যান্ডবলে সোনা জিতেছে পাকিস্তান। শনিবার ফাইনালে পাকিস্তান ৩৭-৩১ ব্যবধানে ভারতকে হারায়। পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধে পাকিস্তান ১৬-১৫ ব্যবধানে পেছনে ফেলে ভারতকে। দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি ভারত। ব্যবধান আরো বাড়িয়ে নেয় পাকিস্তান। গোল করে ২১ টি। আর ভারত করে ১৬টি। পাকিস্তানের আজহার খান সর্বোচ্চ ১০টি গোল করেন। এছাড়া নাদিম ও নাসির আহমেদ ৭টি করে গোল করেন। ভারতের পক্ষে প্রসাদ ৮ ও সমশের ৭টি গোল করেন। এ ইভেন্টে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৫১ ঘ.