২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

এসএ গেমস পুরুষ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শুক্রবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস পুরুষ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শুক্রবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছন্দময় ফুটবলের চেয়ে শারীরিক বল প্রয়োগেই বেশি ব্যস্ত ছিল দল দু'টি। এর মাঝেও কিছু পরিকল্পিত আক্রমণ ছিলো। তবে তা হাতে গোনা কয়েকটি মাত্র। পরিকল্পনার দিক দিয়ে অবশ্য এগিয়ে ছিলো আফগানিস্তানই। তারই সুফল হিসেবে ৭২ মিনিটে বেলাল আরজুর গোলে এগিয়ে যায আফগানরা। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি মালদ্বীপ। তবে অবৈধভাবে খেলার দায়ে দুই দলের দুই ফুটবলার লাল কার্ড পেয়েছেন। দু'বার হলুদ কার্ড (লাল কার্ড) দেখতে হয় আফগানিস্তানের অধিনায়ক ইস্রাফিল কোহিস্তানীকে। আর মালদ্বীপের ইসা ইসমাইল সরাসরি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২১ ঘ.