২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে প্রথমদিন ভারতের

এসএ গেমস সাঁতারের প্রথমদিন ছিল ভারতের। শুক্রবার ৫টি ইভেন্টের মধ্যে ৪টিতেই স্বর্ণ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জয় করেছে একটি। মেয়েদের ৫০ মিটার বুক সাঁতারে প্রত্যাশিত স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস সাঁতারের প্রথমদিন ছিল ভারতের। শুক্রবার ৫টি ইভেন্টের মধ্যে ৪টিতেই স্বর্ণ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জয় করেছে একটি। মেয়েদের ৫০ মিটার বুক সাঁতারে প্রত্যাশিত স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। মেয়েদের ৫০ মিটার বুক সাঁতারে (ব্রেস্টস্ট্রোকে) যার ওপর ভরসা করা হয়েছিল, সেই অভিজ্ঞ সাঁতারু ডলি আক্তারই হতাশ করেছেন ব্রোঞ্জ জিতে। তবে মাহফুজা খাতুন ৩৫.৪৫ সেকেন্ড সময় নিয়ে দেশকে উপহার দেন রৌপ্য। স্বর্ণ জিতেছেন শ্রীলঙ্কার নাতাশা করুনারতে