২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের প্রথম স্বর্ণ বাস্কেটবলে

এসএ গেমস বাস্কেটবলের তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে শুক্রবার ভারতকে মাত্র এক পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে আফগানিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 04:46 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস বাস্কেটবলের তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে শুক্রবার ভারতকে মাত্র এক পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে আফগানিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিকরা। ধানমন্ডির বাস্কেটবল ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যচে ৭৫-৬২ পয়েন্টে নেপালকে হারিয়ে বাংলাদেশ পদক তালিকায় আরো একটি ব্রোঞ্জ যোগ করে। পরের ম্যাচে আফগানিস্তান ও ভারত স্বর্ণ পদকের জন্য মুখোমুখি হয়। জমজমাট ফাইনালের প্রতি মুহূর্তেই ছিল উত্তেজনা। তবে শেষ হাসি হাসে আফগানিস্তান। আঞ্চলিক পরাশক্তি ভারতকে ৬৫-৬৪ পয়েন্টে হারায় তারা। এই প্রথম স্বর্ণ জিতলো আফগানিস্তান। এর আগ পর্যন্ত দেশটি পেয়েছে ৫টি ব্রোঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৫০ ঘ.