ঢাকা, ফেব্রুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কোয়াশে দলগত ইভেন্টের রাউন্ড রবীন লিগের প্রথম ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৩-০ গেমে হারিয়েছে। অন্য ম্যাচে ভারত একই ব্যবধানে জেতে নেপালের বিপক্ষে।
ঢাকা ক্লাবের ১নম্বর স্কোয়াশ কোর্টে শুক্রবার বিকেলে পাকিস্তানের ফারহান মেহবুব, ফারহান জামান ও মনসুর জামান শ্রীলঙ্কার নভীন, এরেঙ্গা ও বিনুরাকে হারান।
ফারহান মেহবুব ১১-০৫, ১১-০৮ ও ১১-০৬ ব্যবধানে নভীনকে, ফারহান জামান ১১-০৩, ১১-০৫ ও ১৫-১৩ ব্যবধানে এরেঙ্গাকে এবং মনসুর জামান ১২-১০, ১১-০১ ও ১১-০৭ ব্যবধানে বিনুরাকে পরাজিত করেন।
২নম্বর স্কোয়াশ কোর্টে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হয় নেপাল। নিজ নিজ ম্যাচে ভারতের গৌরব, বিকাশ ও সন্দ্বীপ নেপালের সুদ্বীপ, সুরেশ ও তাক কুমারকে হারান।
গৌরব ১১-৫, ১১-০৩ ও ১১-০ ব্যবধানে সুদ্বীপকে, বিকাশ ১১-০২, ১১-০৪ ও ১১-০ ব্যবধানে সুরেশকে ও সন্দ্বীপ ১১-০২, ১১-০৩ এবং ১১-০৩ ব্যবধানে তাক কুমারকে উড়িয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩১ ঘ.
bdnews24