ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবলের ব্যর্থতা ঢেকে দিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (পুরুষ)। শুক্রবার সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে এসএ গেমসের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ গেমসে শেষবার ফাইনাল খেলেছে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে। শিরোপাও জিতেছিল প্রথমবারের মতো। এরপর দীর্ঘ ১১ বছর পর সেমিফাইনাল খেলার সুযোগ পায়। কোচ সার্বিয়ার জোরান জর্জেভিচ শুধু সে কলঙ্কই মুছে দিলেন না, দলকে নিয়ে গেলেন ফাইনালে।
বিকেল থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভীড় ছিল ব্যাপক। খেলা শুরুর আগেই গ্যালারি ভরে যায়। গ্যালারি থেকে স্বাগতিকদের এগিয়ে যাওয়ার উৎসাহ দেন দর্শকরা। মাঠে নেমেই প্রতিপক্ষের ওপর চড়াও হন জাহিদ হোসেন এমিলিরা। ৯ মিনিটেই বক্সের বাম দিক থিকে এমিলির জোরালো শট ভারতের গোলরক্ষক গারপ্রিত সিং কর্নারের বিনিময়ে রক্ষা করেন। পরের মিনিটেই হানা দেন শাকিল। ভারতের গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান এবারো।
গোল করতে মরিয়া বাংলাদেশ খেলোয়াড়রা আক্রমণের পর আক্রমণ করে যায়। আর সেই আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকে ভারতের রক্ষণভাগ। কিন্তু কিছুতেই গোল নামের সোনার হরিণের দেখা মেলেনি। ভারতের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন।
স্বাগতিকদের আক্রমণ সামলাতে ব্যস্ত ভারতীয় দল পাল্টা হানা দিতে পেরেছে মাত্র কয়েকবার। ৩০ মিনিটে মাঝ মাঠ থেকে দূরপাল্ল
bdnews24