ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস শুটিংয়ে ভারতের জয়-জয়কার। শুক্রবার পুরুষদের পিস্তল ও প্রোন ইভেন্টে আরো চারটি স্বর্ণ জিতেছে তারা।
গুলশান জাতীয় শুটিং কমপ্লেক্সে পুরুষদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের ওম প্রকাশ (৬৭৯.২ স্কোর) স্বর্ণ, একই দেশের অমিত কুমার রৌপ্য (৬৭৩.৭ স্কোর) এবং শ্রীলঙ্কার টিডিএস ফান্দান্দো (৬৬২.২ স্কোর) ব্রোঞ্জ জিতেছেন।
এই ইভেন্টের দলগত স্বর্ণটিও গেছে ভারতের দখলে। মোট ১৭১৬ স্কোর করেছে তারা। ১৬৮৪ স্কোর করে রৌপ্য জিতেছে পাকিস্তান। ব্রোঞ্জ জয়ী শ্রীলঙ্কার স্কোর ছিল ১৬৭৪।
এছাড়া ৫০ মিটার রাইফেল প্রোনের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন ভারতের সুরেন্দ্র সিং রাধোর (৫৯৩ স্কোর)। একই দেশের হারিয়ম সিং ৫৯১ স্কোর করে রৌপ্য জিতেছেন। বাংলাদেশের রমজান আলী ৫৮৯ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
প্রোনের দলগত ইভেন্টে ১৭৬৬ স্কোর করে স্বর্ণ জিতেছে ভারত। ১৭৪৬ স্কোর করে রৌপ্য ঘরে তুলেছে বাংলাদেশ। এক স্কোর কম করে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৬ ঘ.
bdnews24