ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কাছে হেরে আগেই ফাইনাল থেকে থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ হ্যান্ডবল দল। শুক্রবার নেপালের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিকরা।
একইদিন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তান হারিয়েছে শ্রীলঙ্কাকে।
জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান ২০-১১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে হ্যান্ডবলে পঞ্চম স্থান অধিকার করে।
একই মাঠে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৪২-১১ গোলে নেপালকে হারায়। প্রথমার্ধে ২৩-৫ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।
পাকিস্তান ও ভারত ফাইনালে মুখোমুখি হবে শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৫ ঘ.
bdnews24