ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস স্কোয়াশে বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। অন্য ম্যাচে পাকিস্তান হারিয়েছে নেপালকে।
ঢাকা ক্লাবে বাংলাদেশের রাজন কুমার শ্রীলঙ্কার এরেঙ্গা আলুইসকে হারালেও মাসুদ রানা ও স্বপন পারভেজ যথাক্রমে হেরেছে বিনুরা জয়াসুরিয়া এবং সমরা সিংহের কাছে।
অন্যদিকে পাকিস্তানের ফারহান জামান নেপালের সুরেশ কুমারকে, মনসুর জামান একই দেশের সুদিপ বাহাদুরকে এবং ফারহান মেহবুব হারিয়েছেন হিরা বাহাদুরকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৫ ঘ.
bdnews24