ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিন ম্যাচ জিতে এসএ গেমসে মেয়েদের ফুটবলে ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার তারা ৫-০ গোলে হারিয়েছে নেপালকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই ভারত চেপে ধরে নেপালকে। প্রথম মিনিটেই গোল করে তাবাবি দেবী এগিয়ে দলকে। খেলায় সমতা ফেরানোর জন্য নেপালের মেয়েরা মরিয়া হয়ে উঠলেও গোল করতে পারেননি। উল্টো ৩৭ মিনিট সাসমিতা মালিকের গোলে ২-০ তে এগিয়ে যায় ভারত।
বিরতির পর হয় বাকি তিন গোল। ৫৫ মিনিটে তাবাবি দেবী নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন। এছাড়া নওবি চানু এবং লক্ষ্মী একটি করে করেন।
দিনের অন্য ম্যাচে না খেলেই জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। শ্রীলঙ্কার মেয়েরা দেশে ফিরে যাওয়ায় পাকিস্তানকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
শনিবার গ্র"পে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেদিন বাংলাদেশের মেয়েরাও গ্র"পে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে। ভারতকে হারাতে পারলেই কেবল ফাইনালের খেলতে পারবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ হেরে গেলে এবং নেপাল পাকিস্তানকে হারালে নেপালই খেলবে ফাইনাল। তিন ম্যাচে নেপাল এবং স্বাগতিক বাংলাদেশের পয়েন্ট সমান, ৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৭ ঘ.
bdnews24