ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমস ভলিবলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্বর্ণ জিতেছে ভারত। বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানকে ৩-১ সেটে হারায় তারা।
দিনের অপর ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে শ্রীলঙ্কা।
মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে ভারতের বিপক্ষে ২৫-২৩ পয়েন্টে জয় পায় পাকিস্তান। কিন্ত পরের তিন সেটে ভারত কোনো সুযোগই দেয়নি পাকিস্তানকে। দ্বিতীয় সেট ২৫-২৩, তৃতীয় সেট ২৫-১৬ ও একই ব্যবধানে চতুর্থ সেট জিতে নেয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ২৫-১৫, ২৫-১৬ ও ২৫-১৮ পয়েন্টে মালদ্বীপকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯০০ ঘ.
bdnews24