ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস গলফের দলগত ইভেন্টে বৃহস্পতিবার বাংলাদেশ স্বর্ণ জিতেছে। এ নিয়ে মোট পাঁচটি স্বর্ণ জিতলো স্বাগতিকরা।
এ ইভেন্টে রৌপ্য জিতেছে ভারত। শ্রীলঙ্কা ব্রোঞ্জ।
বাংলাদেশকে এই স্বর্ণ উপহার দেন জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, শওকত হোসেন সোহেল ও জাকিরুজ্জামান। মোট ৩৬ হোলের খেলায় ৪২২ স্কোর করায় তাদের পয়েন্ট দাঁড়ায় -১০।
ভারতের আসবির সিং সাইনি, চিক্কারাঙ্গাপ্পা সেনাপা, রশিদ খান ও রাহুল বাজাজ ৪৩৫ স্কোর করায় ৩ পয়েন্ট দাঁড়ায় তাদের।
শ্রীলঙ্কার মিথুন পেরেরা, প্রাবাগরন কান্দাসমি, চন্দ্রদাস ও বিজিতা বন্দরা রানারথানা ৪৪৭ স্কোর করে পয়েন্ট পান ১৫।
গলফের ব্যক্তিগত ইভেন্টের লড়াই শুক্রবার।
এর আগে শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে স্বর্ণ জেতেন আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী । মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন শারমিন আক্তার রত
bdnews24