২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আগেই নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। শেষ ম্যাচটির গুরুত্ব ছিল কেবল প্রতিপক্ষ বাছাইয়ের জন্য। বুধবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সে আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে স্বাগতিক পুরুষ ফুটবল দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ 'বি' গ্র"পের রানার্স-আপ ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 04:36 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেই নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। শেষ ম্যাচটির গুরুত্ব ছিল কেবল প্রতিপক্ষ বাছাইয়ের জন্য। বুধবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সে আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে স্বাগতিক পুরুষ ফুটবল দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ 'বি' গ্র"পের রানার্স-আপ ভারত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্র"প চ্যাম্পিয়ন আফগানিস্তানকে মোকাবেলা করবে 'এ' গ্র"পের রানার্স-আপ মালদ্বীপ। নেপাল এবং ভুটানকে হারানোর পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। তাই গ্র"পের শেষ ম্যাচটা একটু হাল্কা মেজাজেই খেলেছেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। মূল একাদশের ৮ খেলোয়াড়কেই বাইরে রেখে খেলতে নামে স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলা। ৪৪ মিনিটে জাহিদ হোসেনের দর্শনীয় গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চারজন খেলোয়াড়কে কাটিয়ে জোরালো শটে নিশানা ভেদ করেন চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে না পারা জাহিদ হোসেন। প্রতিপক্ষ মালদ্বীপের গোলরক্ষক রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন মুহূর্তের জন্য। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের ৯ মিনিটেই দলকে এগিয়ে নেয়ার সহজ সুযোগ নষ্ট করেন মিঠুন চৌধুরী। ২১ মিনিটে মিন্টুর ফ্রি-কিকে বাধা হয়ে দাঁড়ান মালদ্বীপের গোলরক্ষক। এভাবে আরো বার কয়েক গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। বিরতির পর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেন স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেনি। বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মালদ্বীপের গোলরক্ষক। তাই ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আমিনুলের দলকে। মালদ্বীপেরও সেমিফাইনাল আগে নিশ্চিত হওয়ায় গ্র"পের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন তাদের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার আশফাগ আলী, নাছের মুক্তার ও ওমর মোহাম্মদ। ম্যাচ শেষে জাহিদ হোসেন বলেন, "আমি সব সময় দলের জন্য খেলি। আজও তার ব্যতিক্রম ছিলো না। সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি।" জাতীয় দলের সার্বিয়ার কোচ জোরান জর্জেভিচ বলেন, "অসাধারণ খেলেছে ছেলেরা। তারা সবাই মন-প্রাণ দিয়ে খেলেছে।" সেমিফাইনালে ভারতকে হারানোরও ঘোষণা দেন তিনি। ঠিক ১১ বছর আগে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে ফুটবলের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। মাঝের দুই আসরে গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। দিনের অন্য খেলায় নেপাল ২-০ গোলে ভুটানকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩২ ঘ.