২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোয়াশে ভারত ও শ্রীলঙ্কার জয়

স্কোয়াশে মঙ্গলবার গ্র"প পর্বের ম্যাচে জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। পুরুষদের দলগত ইভেন্টে ভারত ৩-০ গেমে হারায় বাংলাদেশকে। একই ব্যবধানে শ্রীলঙ্কা জেতে নেপালের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কোয়াশে মঙ্গলবার গ্র"প পর্বের ম্যাচে জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। পুরুষদের দলগত ইভেন্টে ভারত ৩-০ গেমে হারায় বাংলাদেশকে। একই ব্যবধানে শ্রীলঙ্কা জেতে নেপালের বিপক্ষে। ঢাকা ক্লাব স্কোয়াশ কোর্টে ভারতের বিকাশ, রবি ও সন্দ্বীপ যথাক্রমে বাংলাদেশের শহীদ, রাজন ও স্বপনকে হারান। বিকাশ ১১-০, ১১-০ ও ১১-৭ ব্যবধানে শহীদকে, রবি ১১-৭, ১১-৪ ও ১১-৭ ব্যবধানে রাজনকে ও সন্দ্বীপ ১১-২, ১১-৫ ও ১১-৫ ব্যবধানে স্বপনকে হারান। অন্য ম্যাচে শ্রীলঙ্কার এরাঙ্গা আলবিস, বিনুরা ও সামারাসিংহে যথাক্রমে নেপালের তিলিজা, সুদেব ও হীরাকে পরাজিত করেন। আলবিস ১১-৫, ১১-৩ ও ১২-১০ ব্যবধানে তিলিজাকে, বিনুরা ১১-৪, ১১-২ ও ১১-৯ ব্যবধানে সুদেবকে এবং সামারাসিংহে ১১-৫, ১১-৫ ও ১১-২ ব্যবধানে হীরাকে হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০০ ঘ.