২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে হেরেছে বাংলাদেশ

কাবাডিতে পুরুষ ও মেয়ে, উভয় বিভাগেই হেরেছে বাংলাদেশ। পুরুষ বিভাগে পাকিস্তানের কাছে ও মেয়েদের বিভাগে ভারতের কাছে হেরে যায় স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবাডিতে পুরুষ ও মেয়ে, উভয় বিভাগেই হেরেছে বাংলাদেশ। পুরুষ বিভাগে পাকিস্তানের কাছে ও মেয়েদের বিভাগে ভারতের কাছে হেরে যায় স্বাগতিকরা। জাতীয় কাবাডি স্টেডিয়ামে মঙ্গলবার ছেলেদের ম্যাচে পাকিস্তানের কাছে ১৭-১১ পয়েন্টে হার মানে বাংলাদেশ। ফলে আগের দুই ম্যাচ জিতেও ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে স্বাগতিকদের। একই বিভাগের অপর ম্যাচে নেপালের কাছে হেরে যায় শ্রীলঙ্কা, ১৫-৭ ব্যবধানে। মেয়েদের বিভাগে গ্র"প পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৫-২০ পয়েন্টে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচ জিতে এরই মধ্যে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে। একই বিভাগের অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৪-২১ পয়েন্টে হেরে যায় নেপাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫১ ঘ.