ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুটিংয়ে অপ্রত্যাশিতভাবে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতে নিয়েছেন শারমিন আক্তার রত্না। একই ইভেন্টে দলীয় স্বর্ণ পদকটিও বাংলাদেশের। ব্যক্তিগতভাবে রৌপ্য জিতেছেন স্বাগতিক দলের সৈয়দা সাদিয়া সুলতানা। ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মামটি দাস।
অলিম্পিক আর কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ভারতের সিনিয়র শুটাররা। তাই এসএ গেমসে অংশ নিয়েছেন কোলকাতার ১৩ বছর বয়সী মেয়ে মামটি দাস। তাই ভাগ্য খুলে যায় বাংলাদেশের মেয়ে শুটারদের। ৪০০-এর মধ্যে ৩৯৮ এবং শুট-অফে ১০১.৪ স্কোর করে স্বর্ণ জেতেন রত্না। রৌপ্য জয়ী সাদিয়ার স্কোর ৩৯৭ ও ১০১.৩। যদিও শুট-অফে রত
bdnews24