ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যান্ডবলের গ্র"প পর্বে জয় পেয়েছে নেপাল ও পাকিস্তান।
নেপাল ৩৩-২৩ গোলে আফগানিস্তানকে হারায়। অন্য ম্যাচে পাকিস্তান ৫৯-১৪ গোলে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।
পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরে পাকিস্তান। প্রথমার্ধে তাদের ২৮ গোলের বিপরীতে মাত্র ৩ গোল করে শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে পাকিস্তান আরো ৩১ গোল করে। শ্রীলঙ্কা দেয় ১১টি।
দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে নেপাল ১৭-১২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে নেপাল আরো ১৬ গোল করে। আফগানিস্তান করে ১১টি। খেলায় নেপালের অমর শ্রেষ্ঠা একাই ১৬ গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৭০১ ঘ.
bdnews24