দিনাজপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট চলছে।
বর্ধিত বোনাসের দাবিতে ১ হাজার ৬০ জন শ্রমিক সোমবার রাতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কর্মসূচি চলছে। দুপুরে খনির প্রধান ফটকের সামনে সমাবেশ করবেন তারা।
এদিকে বাংলাদেশি শ্রমিকরা ধর্মঘট পালন করলেও কয়লা উত্তোলনের কাজ থেমে নেই বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান।
কর্তৃপক্ষ প্রতিজন শ্রমিককে ৪ হাজার ২০০ টাকা হারে দিতে সম্মত হলেও শ্রমিকরা আরো বেশি 'প্রফিট বোনাস' দাবি করে আসছে।
সোমবার বিকালে শ্রমিক নেতারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেও তাদের দাবিতে অনড় থেকে ধর্মঘট ডাকেন।
শ্রমিক নেতা রবিউল জানান, দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার সময় দেওয়া হলেও তাতে সমাধান না আসায় তারা ধর্মঘটে গেছেন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খনির ব্যবস্থাপনা পরিচালক স
bdnews24