ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভুটানকে ৪-০ গোলে হারিয়ে এসএ গেমস ফুটবলের 'এ' গ্র"প থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল (পুরুষ)। টানা দুই ম্যাচ জিতে গ্র"পের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মালদ্বীপ। সোমবার তারা ১-০ গোলে হারায় নেপালকে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এখন হবে গ্র"প চ্যাম্পিয়নের লড়াই।
১৯৯৯ সালের পর এই প্রথম এসএ গেমসের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ গেমসে প্রথম শিরোপা জয়ের স্বাদ নিলেও পরের দুই আসর ২০০৪ এবং ২০০৬ সালে গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।
ভুটানের বিপক্ষে আক্রমণাত্মক খেলার মানসিকতা নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত খেলেছেও একই গতিতে। ফলে প্রতিপক্ষ ভুটানের ফুটবলাররা কোনোভাবেই পাল্ল
bdnews24