ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালকে হারিয়ে এসএ গেমস হ্যান্ডবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ দল। সোমবার অতিথি দলের বিপক্ষে ৪০-১৮ গোলে জিতেছে স্বাগতিকরা।
হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশে শুরু থেকেই চেপে ধরে নেপালকে। প্রথমার্ধের ৩০ মিনিটেই ২০ গোল করে বাংলাদেশের ছেলেরা। অন্যদিকে ৯ গোল করে নেপাল। বিরতির পরও গোল ব্যবধান ছিল একই (২০-৯)। সর্বাধিক ৮ গোল করেন মির্জা সাইদুজ্জামান। নেপালের পক্ষে ৫ গোল করেন অমর শ্রেষ্ঠা।
অন্য ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ৬০ মিনিটে ৫৮ গোল করে দর্শকদের রীতিমতো অবাক করে দেয় তারা। শ্রীলঙ্কা মাত্র ১০ গোল করে। ভারতের পক্ষে সর্বাধিক ১০ গোল করেন দিপক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৫৪৮ ঘ.
bdnews24