২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডির ফাইনালে বাংলাদেশের মেয়েরা

এসএ গেমস কাবাডিতে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৪-২০ পয়েন্টে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 09:32 AM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস কাবাডিতে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৪-২০ পয়েন্টে হারায় তারা। জাতীয় কাবাডি স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই শ্রীলঙ্কাকে চেপে ধরে স্বাগতিক দলের মেয়েরা। এগিয়ে যায় ২০-১০ পয়েন্টে। দ্বিতীয়ার্ধেও চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি তারা। বাংলাদেশ ১৪ পয়েন্ট পেলেও শ্রীলঙ্কার মেয়েরা ১০ পয়েন্টের বেশি তুলতে পারেননি। গ্র"পের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জয় পেলে গ্র"প চ্যাম্পিয়ন হবে। হারলে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলবে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে হচ্ছে মেয়েদের কাবাডি প্রতিযোগিতা। বাংলাদেশ পুরুষ দলও টানা দ্বিতীয় জয় পেয়েছে। সোমবার একই মাঠে তারা ৩৬-১৫ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কার পুরুষদের। দুই ম্যাচে জয় পেলেও এখনও ফাইনালে নিশ্চিত হয়নি। এজন্য জিততে হবে অন্তত আরেকটি ম্যাচ। মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলেই ছেলেদের ফাইনাল নিশ্চিত হবে। অন্য ম্যাচে ভারত ১৯-১৫ পয়েন্টে হারিয়েছে পাকিস্তানকে। ভারতেরও এটি টানা দ্বিতীয় জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৫১৭ ঘ.