ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ এসএ গেমসের চতুর্থ দিনের প্রথম স্বর্ণও জিতে নিয়েছে ভারত। সাইক্লিংয়ে মহিলাদের ব্যক্তিগত ৫০ কিলোমিটার রোড রেস মাস ইভেন্টেও স্বর্ণ জিতে নিয়েছে এ পর্যন্ত আসরে সর্বাধিক পদকজয়ীরা। ভারতের মাহিথা মোহন এ ইভেন্টে স্বর্ণ জয় করেন। শ্রীলঙ্কার লাসিন্থি কৃষ্ণা হরথাল রৌপ্য ও ভারতের রামেশ্বরী দেবী ব্রোঞ্জ পদক জয় করেন।
৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মাহিথা ১ ঘন্টা ২৫ মিনিট ১২ সেকেন্ড সময় নেন। দ্বিতীয় হওয়া শ্রীলঙ্কার লাসিন্থি সময় নেন ১ঘন্টা ২৮ মিনিট ৩৪ সেকেন্ড। তার চেয়ে মাত্র এক সেকেন্ড সময় কম নিয়ে ব্রোঞ্জ পান রামেশ্বরী দেবী।
প্রতিযোগিতাটি খুলনার জিরো পয়েন্ট থেকে আরম্ভ হয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলা ঘুরে শুরুর স্থানে এসেই শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১২১০ ঘ.
bdnews24