২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড বধের বছর

বাংলাদেশ এ বছর সফলতার সঙ্গে আয়োজন করেছে দক্ষিণ এশিয়া গেমস ও মেয়েদের সাফ ফুটবল প্রতিযোগিতা। তবে উল্লেখ করার মতো সফলতা পেয়েছে ক্রিকেট ও ফুটবলে। সেই সঙ্গে ফুটবলের পাশাপাশি ব্যর্থতাও আছে অন্যান্য খেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ এ বছর সফলতার সঙ্গে আয়োজন করেছে দক্ষিণ এশিয়া গেমস ও মেয়েদের সাফ ফুটবল প্রতিযোগিতা। তবে উল্লেখ করার মতো সফলতা পেয়েছে ক্রিকেট ও ফুটবলে। সেই সঙ্গে ফুটবলের পাশাপাশি ব্যর্থতাও আছে অন্যান্য খেলায়। আর গলফে সবার নজর কেড়েছেন সিদ্দিকুর রহমান। ক্রিকেট ঢাকায় অক্টোবরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দেয় বাংলাদেশ। বৃষ্টিতে একটি খেলা ভেসে যায়। এছাড়া পাঁচ ম্যাচের একদিনের সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে ৩-১ এ। এই সিরিজেরও একটি খেলা হয়নি বৃষ্টির কারণে। এশিয়ান গেমসেও সফলতা পেয়েছে বাংলাদেশ। মেয়েরা সোনার পদক জিততে না পারলেও ছেলেরা ঠিকই জিতে নিয়েছে সোনা। তবে মেয়েরা একেবারে হতাশ করেনি। তারা জিতেছে রুপা। উইজডেনের বিচারে বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল হয়েছেন বছরের সেরা ক্রিকেটার। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। এছাড় শীর্ষ পাঁচ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক। দক্ষিণ এশিয়া গেমস দক্ষিণ এশিয়া গেমস শুরু হয় ২৯ জানুয়ারি। শেষ হয় ৯ ফেব্র"য়ারি। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে এই গেমস অনুষ্ঠিত হয়। ১৮টি সোনা, ২৪টি রুপা ও ৫৫টি ব্রোঞ্জসহ ৯৭টি পদক জিতে বাংলাদেশ হয় তৃতীয়। ১৭৪টি পদক জিতে শীর্ষে ছিল ভারত। এর মধ্যে ৯০টি সোনা, ৫৫টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ রয়েছে। বাংলাদেশের চেয়ে কম পদক জিতলেও একটি সোনা বেশি পেয়ে দ্বিতীয় হয় পাকিস্তান। দেশটি জেতে ২৫টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ। ফুটবল এগারো বছর পর এসএ গেমসে সোনার পদক জেতে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় বাংলাদেশ আফগানিস্তানকে হারায় ৪-০ গোলে। বাংলাদেশের পক্ষে গোল করেন আতিকুর রহমান মিশু, এনামুল হক, আব্দুল বাতেন কমল ও তৌহিদুল আলম সবুজ। এশিয়ান গেমসে বাংলাদেশ গ্র"প পর্ব থেকে বিদায় নেয়। একটি খেলাতেও জয়ের মুখ দেখেনি তারা। হংকংয়ের কাছে বাংলাদেশ হারে ৪-১ গোলে। ৩-০ ব্যবধানে হার মানে সংযুক্ত আরব আমীরাতের কাছে। উজবেকিস্তানের কাছে পরাজিত হয় ৩-০ গোলে। মোট দশটি গোল হজম করে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে বল জড়ায় মাত্র একবার। হকি দক্ষিণ এশিয়া গেমসে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে গোল করেন আশিকুজ্জামান ও মামুনুর রহমান চয়ন। তবে এশিয়ান গেমসে গ্র"প পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। জাপানকে ৩-০ ও হংকং'র বিপক্ষে ৭-৩ ব্যবধানে জিতলেও ভারতের কাছে হার মানে ৯-০ গোলে। শুটিং দক্ষিণ এশিয়া গেমসে দশ মিটার এয়ার রাইফেলে ছেলেদের বিভাগে দলীয়ভাবে সোনার পদক জেতে বাংলাদেশ। দলের সদস্যরা হলেন আসিফ হোসেন খান, আব্দুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। এককভাবে এই ইভেন্টেও সোনা জেতার প্রত্যাশা করেছিল বাংলাদেশ। কিন্তু আসিফ তা পারেননি। শেষ পর্যন্ত জেতেন রুপা। এই ইভেন্টে সোন জেতেন ভারতের ইমরান হাসান খান। দশ মিটার এয়ার রাইফেলের একক ও দলীয় উভয় ইভেন্টে সোনার পদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার রত