ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে বৃহস্পতিবার ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে মরিয়া হয়ে খেলতে থাকে দু'দল। ফলে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে খেলা।
ম্যাচের ৬৭ মিনিটে মরো গুই কার্লেস বল ঠেলে দেন সামির ওমারির কাছে। তা ফরাশগঞ্জের জালে জড়াতে কোনো ভুল হয়নি সামিরের।
পরে গোল ব্যবধান বাড়ানোর কয়েকটি সহজ সুযোগ পেয়েও হাত ছাড়া করে শেখ রাসেল।
আর ফরাশগঞ্জ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা দেখালেও গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০২৮ ঘ.
bdnews24