ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাইম ব্যাংক পঞ্চম আন্তর্জাতিক মহিলা রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার।
প্রথম পর্ব শেষে মোট ১০ জন খেলোয়াড় পূর্ণ পয়েন্ট পান। তাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা শিরিন, জাকিয়া সুলতানা ও নাজরানা খান ইভা।
প্রতিযোগিতায় মোট ২৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেছ হোসাইন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৩ ঘ.
bdnews24