ফেনী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও গ্রামীণফোন বাংলাদেশ লিগে চট্টগ্রাম মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
ফেনীতে মোহামেডানের পক্ষে গোল দু'টি করেন আক্রমণভাগের খেলোয়াড় জেরি।
যদিও খেলার প্রথম মিনিটেই মাকসুল আলম বুলবুলের গোলে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব।
গোল খেয়ে তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। আক্রমণ চালাতে থাকে একের পর এক। তারপরও খেলায় সমতা আনতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় চট্টগ্রাম মোহামেডানকে।
খেলার ৪১ মিনিটে গোল শোধ করেন জেরি। আর ৫৩ মিনিটে দলকে জয় এনে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসএনএল/২০২৬ ঘ.
bdnews24