২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশিতার দ্বি-মুকুট, পুরুষ এককের শিরোপা আলমগীরের

রানার গ্র"প বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে শিরোপা জিতেছেন ইশিতা আফরোজ। পুরুষ এককের শিরোপা উঠেছে আলমগীর হোসেনের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নওগাঁ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানার গ্র"প বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে শিরোপা জিতেছেন ইশিতা আফরোজ। পুরুষ এককের শিরোপা উঠেছে আলমগীর হোসেনের হাতে। মহিলা এককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ইশিতা ২-৬, ৭-৫ ও ৬-১ গেমে হারান প্রতিযোগিতার শীর্ষ বাছাই জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকারকে। এদিকে অসুস্থতার কারণে পুরুষ এককের শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় নাম প্রত্যাহার করে নেয়ায় নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। বালিকা একক অনুর্ধ-১৬ বছর গ্র"পেও শিরোপা জিতেছেন ইশিতা। তিনি ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারান বিকেএসপির আয়েশা সুলতানাকে। বালক একক অনুর্ধ-১৬ বছর গ্র"পে জাতীয় টেনিস কমপ্লেক্সের রুস্তম আলী ৪-৬, ৭-৬ ও ৬-১ গেমে বিকেএসপির ওয়াই মং মারমাকে হারিয়ে শিরোপা জেতেন। পুরুষ দ্বৈতে অমল রায় ও রঞ্জন রাম জুটি ৬-২ ও ৭-৬ গেমে আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন জুটিকে পরাজিত করে শিরোপা জেতেন। মহিলা দ্বৈতের শিরোপা জিতেছেন সাথী সরকার ও নাদিয়া আফরিন রিপা জুটি। তারা ৭-৬ ও ৬-৪ গেমে হারান ইশিতা আফরোজ ও আয়েশা সুলতানা জুটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২১৩৭ ঘ.