বগুড়া, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে মঙ্গলবার জয়পুরহাট জেলাকে ১-২ গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলা।
বগুড়ার আলতাফুন্নেছা মাঠে খেলার ৫ মিনিটে গোল করে সিরাজগঞ্জকে এগিয়ে নেন পুলক। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
খেলার ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান সিরাজগঞ্জের ফজলুল হক।
৬৭ মিনিটে জয়পুরহাটের অধিনায়ক রিপন একটি গোল শোধ করেন।
সেরা খেলোয়াড় হন জয়পুরহাটের রিপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২০৪৪ ঘ.
bdnews24