২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে জিতেছে গাইবান্ধা ফুটবল ক্লাব

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সোমবার জিতেছে গাইবান্ধা ফুটবল ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

লালমনিরহাট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সোমবার জিতেছে গাইবান্ধা ফুটবল ক্লাব। উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাইবান্ধা ফুটবল ক্লাব ৪-১ গোলে হারায় ফুলবাড়ী শাহবাজার ফুটবল অ্যাসোসিয়েশনকে। জয়ী দলের পক্ষে হ্যাট্রিক করেন মাহমুদুল। অপর গোলটি করেন রব্বানী। ফুলবাড়ীর পক্ষের একমাত্র গোলটি দেন আব্দুল আজিজ। মহিষখোচা শেখ রাসেল স্মৃতি সংসদ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসএনএল/২১১০ ঘ.