২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি জিতেছে ছয় গোলে

ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সোমবার বিমান বাহিনীকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সোমবার বিমান বাহিনীকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। হ্যাট্রিক করেন বিকেএসপির রিপন কুমার। গোল তিনটি করেন তিনি পেনাল্টি কর্নার থেকে। পুস্কর ক্ষিসা মিমো করেন দু'টি গোল। এছাড়া ফিল্ড-আক্রমণ চালিয়ে একটি করে গোল করেন মিলন হোসেন ও তাহের আলী। বিমান বাহিনীর পক্ষে একটি গোল শোধ করেন জাহিদ হোসেন। দিনের অন্য ম্যাচে সেনাবাহিনী ৩-০ গোলে জিতেছে বর্ণক সমাজের বিপক্ষে। মালেক দু'টি ও এনামুল একটি গোল করেন বিজয়ী দলের পক্ষে। মঙ্গলবার মুক্ত বিহঙ্গ খেলবে দিনাজপুর জেলার বিপক্ষে। আর পুলিশ এসি লড়বে আরমানিটোলার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/২০১৮ ঘ.