২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও শেখ জামালের পয়েন্ট ভাগাভাগি

গ্রামীণফোন বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলায় সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী পয়েন্ট ভাগাভাগি করেছে নতুন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। খেলায় গোল করতে পারেনি কোনো দলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলায় সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী পয়েন্ট ভাগাভাগি করেছে নতুন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। খেলায় গোল করতে পারেনি কোনো দলই। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে দুই দলই শুরু থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে। ফলে জমে ওঠে খেলা। তবে মাঠ দখলে এগিয়ে ছিল শেখ জামাল। গোল করার বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দলটি। বিশেষ করে, খেলার ২৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তৌহিদুল আলম সবুজ। ৬০ মিনিটে সুন্দর একটি সুযোগ পায় আবাহনীও। ইব্রাহিমের মাটি কামড়ানো একটি শট রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে না আসলে ফল অন্য রকমও হতে পারতো। ৬৫ মিনিটে আবারো একটি সুযোগ হাতছাড়া হয়ে যায় শেখ জামালের। সবুজ বল ঠেলে দেন তার পেছনে থাকা এমিলিকে। কিন্তু গোল করতে পারেননি তিনি। আবাহনীর কোচ আলী আকবর বলেন, "আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতার জন্যই আমরা গোল করতে পারিনি। তবে খেলাটি হয়েছে জমজমাট। ভালো খেলেছে দু'দলই।" মুক্তিযোদ্ধার অধিনায়ক আমিনুল হক বলেন, "দুর্ভাগ্যের জন্যই আমরা গোল করতে পারিনি। সহজ তিনটি সুযোগ আমরা পেয়েছিলাম। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/২০০৬ ঘ.