লালমনিরহাট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রোববার রংপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ৩-১ গোলে হারিয়েছে রাজপুর ফুটবল একাদশকে ।
জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলার প্রথমার্ধে রংপুরের জহুরুল দু'টি ও রাতুল একটি গোল করেন।
রাজপুরের পক্ষে একটি গোল শোধ করেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০৩২ ঘ.
bdnews24