২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরফ পড়ায় প্রিমিয়ার লিগের দুই খেলা স্থগিত

ভারী তুষারপাতের কারণে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ব্ল্যাকপুল ও লিভারপুল এবং এভারটন ও বার্মিংহামের মধ্যে খেলা দু'টি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারী তুষারপাতের কারণে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ব্ল্যাকপুল ও লিভারপুল এবং এভারটন ও বার্মিংহামের মধ্যে খেলা দু'টি স্থগিত করা হয়েছে। ব্ল্যাকপুলের মাঠ ব্লুমফিল্ড রোডে ব্ল্যাকপুল ও লিভারপুলের খেলাটি হওয়ার কথা ছিল। এখন খেলাটি হবে ১২ জানুয়ারি। তুষারপাতের জন্য এর আগেও এই মাঠে তিনটি খেলা হয়নি। প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে একমাত্র ব্ল্যাকপুলের মাঠটি গরম করার কোনো ব্যবস্থা নেই। এদিকে এভারটনের মাঠ গুডিসন পার্কে আগের রাতে ঠান্ডায় অনেক পাইপ ফেটে যায়। তাই বার্মিংহামের বিপক্ষে তাদের খেলাটি হয়নি। খেলার নতুন দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩৪ ঘ.