ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তিন মৌসুমের সম্পর্ক ছেদ করলেন আক্রমণভাগের খেলোয়াড় সিমাও সাব্রোসা। যোগ দিয়েছেন তিনি তুরস্কের ক্লাব বেসিকতাসে।
ক্লাবটি জানিয়েছে, এরই মধ্যে আড়াই বছরের জন্য চুক্তি করা হয়েছে ৩১ বছর বয়সী পর্তুগালের খেলোয়াড় সিমাওয়ের সঙ্গে।
চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে সিমাও পাবেন ২.৮ মিলিয়ন ডলার। পরের মৌসুমে পাবেন ৩.১ মিলিয়ন ডলার।
এর আগে বেসিকতাসে যোগ দেন সিমাওয়ের দেশের আরেক খেলোয়াড় রিকার্ডো কারেসমা। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক স্পেনের গুতিও যোগ দিয়েছেন ক্লাবটিতে।
তুরস্কের ফুটবল লিগের পয়েন্ট তালিকায় বেসিকতাস রয়েছে পঞ্চমে স্থানে। ত্রাবজোনস্পোর আছে শীর্ষে। বেসিকটাসের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে আছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১৪ ঘ.
bdnews24