২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ঢাবি ও জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ গোলে হারায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে। ঢাবি'র পক্ষে খেলার ১১ মিনিটে প্রথম গোলটি করেন দিদারুল আলম এবং ৫৭ মিনিটে গোল করেন রেজোয়ান খন্দকার। একই মাঠে সেমি'র দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। স্বাগতিকদের পক্ষে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে প্রথম গোলটি করেন পাপেল এবং দু'মিনিট পর আরো একটি গোল করেন রবিউল ইসলাম। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে শনিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৯৩৬ ঘ.