ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাফায়েল বেনিতেজের উত্তরসূরি হিসেবে এসি মিলানের সাবেক ব্রাজিলিয়ান কোচ লিওনার্দোকে নিয়োগ দিতে চাচ্ছে ইন্টার মিলান।
বৃহস্পতিবার রাফায়েল বেনিতেজকে কোচের পদ থেকে অপসারণ করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
মিলানকে ক্লাব বিশ্বকাপ জেতানোর পর ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে খেলোয়াড় কেনার জন্য অর্থ ছাড় না দেয়ার অভিযোগ তোলেন বেনিতেজ। এ ব্যাপারে তাকে সমর্থন দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এমনকি খেলোয়াড়দের নিয়েও বাজে মন্তব্য করেন।
হোসে মরিনহো রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর ইন্টারের দায়িত্ব নিয়েছিলেন বেনিতেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯১৬ ঘ.
bdnews24