ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার বিপক্ষে ২০১১ সালে একটি প্রাক-মৌসুমী প্রদর্শনী ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
সর্বশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমখি হয়েছিল ক্লাব দু'টি। ম্যাচে ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সা। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও তাদের দেখা হতে পারে।
গ্রীষ্মকালীন প্রাক-মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আগামী বছরের ৩০ জুলাই স্যার আলেক্স ফার্গুসনের দলের মোকাবেলা করবে পেপ গার্দিওলার বার্সা।
সফরে এসি মিলানের সঙ্গেও খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬৫৭ ঘ.
bdnews24