২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবারেজের একাউন্ট হ্যাকিং

উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের ব্যাংক একাউন্ট হ্যাকিং করা হয়েছে। তুলে নেয়া হয়েছে তার প্রায় পাঁচ লাখ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের ব্যাংক একাউন্ট হ্যাকিং করা হয়েছে। তুলে নেয়া হয়েছে তার প্রায় পাঁচ লাখ ডলার। পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের এক কর্মকর্তা, তাবারেজের বোন ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অঙ্কের বিষয়টি নিশ্চিত করেনি। সংবাদপত্রে প্রকাশিত অর্থের অঙ্কটি সঠিক বলে জানিয়েছেন তারা। 'এল পাইস' পত্রিকার খবরে বলা হয়, ব্যাংকের এক কমকর্তা ২০০৮ সাল থেকে কয়েক দফায় এই অর্থ তুলে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২২ ঘ.