২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের শিরোপা ভারতের

সাফ মেয়েদের ফুটবলে শিরোপা জিতেছে ভারত। বৃহস্পতিবার চূড়ান্ত খেলায় নেপালকে হারায় তারা ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবলে শিরোপা জিতেছে ভারত। বৃহস্পতিবার চূড়ান্ত খেলায় নেপালকে হারায় তারা ১-০ গোলে। কক্সবাজার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। পাল্টা হামলা চালিয়ে ভারতের রক্ষণভাগ ভাঙ্গার চেষ্টা করে নেপালও। ফলে আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। তবে কিছুক্ষণ পর মাঠের দখল চলে যায় ভারতের হাতে। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ভারতের মেয়েদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান নেপালি গোলরক্ষক চন্দ্র দাহাল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দু'দলই। তবে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ৬, ১৩, ২৩ ও ২৫ মিনিটে চারটি নিশ্চিত গোল রক্ষা করেন দাহাল। খেলার ৬৫ মিনিটে ভারত অধিনায়ক তাবাবিকে অবৈধভাবে ফেলে দিলে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। ৩৫ গজ দূর থেকে শট নেন সুস্মিতা মালিক। সে সময় একটু এগিয়ে গিয়েছিলেন নেপালি গোলরক্ষক। তার কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। তাবাবির হাতে শিরোপা তুলে দেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চেয়ারম্যান বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাহউদ্দিন ও টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/১৮০৭ ঘ.