ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে এস কে আলীয়া মাদ্রাসা। ফাইনালে মঙ্গলবার তারা স্বর্ণকলি স্কুলকে হারায় ৭ উইকেটে।
স্থানীয় স্টেডিয়ামে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করে স্বর্ণকলি।
রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ৯৮ রানে পৌঁছে যায় এস কে আলীয়া মাদ্রাসা। তখনো হাতে ছিল ৬ বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/১৮৩৮ ঘ.
bdnews24