ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় দীঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থা ১-১ গোলে ড্র করেছে নবীন স্মৃতি সংসদের সঙ্গে।
প্রতিযোতিায় অংশ নিচ্ছে ১৮ টি দল। প্রথম পর্বে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। কোয়ার্টার ফাইনালে ৮টি দল খেলবে নকআউট পদ্ধতিতে। সেরা চারটি দল উঠবে সেমিফাইনাল।
প্রতিযোগিতা শেষ হবে আগামী বছরের ২১ জানুয়ারি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য যতিন্দ্রলাল ত্রিপুরা।
এর ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। অর্থ দিচ্ছে ইউএনডিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/২০১৯ ঘ.
bdnews24