ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগরী ভলিবল লিগে শনিবার জয় পেয়েছে বাংলাদেশ জেল, মাতারটেক মিতালী সংঘ, যুব সংঘ ও নবোদয় সংঘ।
প্রথম বিভাগে বাংলাদেশ জেল ২৫/১২, ২৫/২০ ও ২৫/২১ পয়েন্টে ৩-০ সেটে হারায় ঢাকা সবুজকে। মাদারটেক মিতালী সংঘ ২৫/১৮, ২৫/২০, ২১/২৫, ২৪/২৬ ও ১৫/১৩ পয়েন্টে ৩-২ সেটে জিতে স্বাবলম্বী সোসাইটির বিপক্ষে।
দ্বিতীয় বিভাগে হযরত আলী স্মৃতি সংসদকে ১০/২৫, ২২/২৫ ও ২০/২৫ পয়েন্টে ০-৩ সেটে পরাজিত করে যুব সংঘ। বাংলাদেশ ব্যাংক ১৪/২৫, ১৪/২৫ ও ১১/২৫ পয়েন্টে ০-৩ সেটে হারে নবোদয় সংঘের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৫০ ঘ.
bdnews24