ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব বিশ্বকাপের শিরোপা প্রথমবারের মতো ঘরে তুলেছে ইতালির ক্লাব ইন্টার মিলান। ফাইনালে কোচ রাফায়েল বেনিতেজের দল ৩-০ গোলে হারায় কঙ্গোর মাজেম্বে ক্লাবকে।
খেলার ১৩ মিনিটে গোরান পানদেভের বল মাজেম্বের গোলপোস্টে ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় ইন্টার। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল ইতো।
মাজেম্বের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জোসেফ বিয়াবিয়ানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯১৮ ঘ.
bdnews24