২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

সাফ মেয়েদের ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। আর প্রথম সেমিফাইনালে ভারত লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ মেয়েদের ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। আর প্রথম সেমিফাইনালে ভারত লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনাল খেলা দু'টি হবে ২০ ও ২১ ডিসেম্বর। কক্সবাজারে শনিবার 'বি' গ্র"পের শেষ খেলায় পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাচ্ছে নেপাল। অন্য খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে মালদ্বীপ ও আফগানিস্তান। তাদের খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। দিনের দ্বিতীয় খেলায় নেপালের সামনে একেবারেই ম্লান ছিলেন পাকিস্তানের মেয়েরা। প্রথমার্ধের ১৫ মিনিটে হাওয়ায় ভাসানো বলে মাথা ঠেকিয়ে চমৎকার ভাবে তা জালে জড়িয়ে দেন নেপালের অনুলামা। এছাড়াও খেলার ২১ মিনিটে মীরা মেহেরজান ও ৩৬ মিনিটে লক্ষী পাউডেল গোল করলে প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে থাকে নেপাল। দ্বিতীয়ার্ধে শুরুতেই পাকিস্তানের রক্ষণভাগ একেবারে ভেঙ্গে পড়ে। এই অর্ধের প্রথম পাঁচ মিনিটে ৫টি গোল করেন নেপালের মেয়েরা। অনুলামাকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পেয়ে যায় নেপাল। আর তা থেকে ৪৮ মিনিটে গোল করেন নেপালের অধিনায়ক যমুনা গুরং। এরপর ৫১ মিনিটে প্রমীলা রায়, ৫৩ মিনিটে সাজানা রানা এবং ৫৪ ও ৫৫ মিনিটে অনুলামা নিজেই দু'টি গোল করেন। সেই সঙ্গে গ্র"প পর্বের তিনটি খেলাতেই হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন অনুলামা। খেলার ৭৬, ৮০ ও ৮৭ মিনিটে যথাক্রমে গোল করেন লক্ষী, রঞ্জনা দর্জি ও যমুনা। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে পাকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড় আসমা ওসমান নিজেদের জালে বল জড়িয়ে দিলে ১২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। এদিকে মালদ্বীপ ও আফগানিস্তানের মধ্যে দিনের প্রথম খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। যদিও এই খেলাটি ছিল শুধুই নিয়ম রক্ষার। নিজের প্রথম দু'টি খেলায় হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল উভয় দলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৮২০ ঘ.