২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটলেটিকোর বিদায়, স্টুটগার্ট ও গেটাফের জয়

ইউরোপা লিগে বৃহস্পতিবার লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। জিতেছে স্টুটগার্ট, গেটাফে ও লেভস্কি সোফিয়া। আর ড্র করেছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও লেভারকুসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে বৃহস্পতিবার লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। জিতেছে স্টুটগার্ট, গেটাফে ও লেভস্কি সোফিয়া। আর ড্র করেছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও লেভারকুসেন। স্টুটগার্ট ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে উদিনেসকে। গেটাফে ১-০ গোলে হারিয়েছে ইয়ং বয়েসকে। সমান ব্যবধানে লেভস্কি সোফিয়া জিতে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। দেব্রেচেন ২-০ ব্যবধানে জয় পায় সাম্পোদরিয়ার সঙ্গে। ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাসের বিপক্ষে। সমান গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট ভাগাভাগি করে বায়ার লেভারকুসেনের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৫৮ ঘ.