২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিলারিয়ালের জয়, লিভারপুল ও সেভিয়ার ড্র

উয়েফা ইউরোপা লিগে বুধবার জয় পেয়েছে ভিলারিয়াল, পালের্মো ও নাপোলি। ড্র করেছে লিভারপুল, সেভিয়া ও সিএসকেএ মস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা ইউরোপা লিগে বুধবার জয় পেয়েছে ভিলারিয়াল, পালের্মো ও নাপোলি। ড্র করেছে লিভারপুল, সেভিয়া ও সিএসকেএ মস্কো। ভিলারিয়াল ২-১ গোলে হারিয়েছে ব্রাগ ক্লাবকে। ভিলারিয়ালের পক্ষে খেলার ৩০ ও ৩৪ মিনিটে গোল দু'টি করেছেন গিয়ুসেপে রসি। ব্রাগের পক্ষে একটি গোল শোধ করেন ডোর্গ রস্তান্দ কোয়েমাহা। নাপোলি ১-০ গোলে জিতেছে বুখারেস্টের বিপক্ষে। লুসান্নের বিপক্ষে একই ব্যবধানে জেতে পালের্মো। নাপোলির হয়ে খেলার শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন এডিসন কাভানি। পলের্মোর পক্ষে ৮৪ মিনিটে একমাত্র গোলটি করেন এজেকুয়েল মুনোজ। অন্যান্য খেলায় সেভিয়া ২-২ গোলে ড্র করে বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। স্পার্টা প্রাগ ১-১ গোলে ড্র করে সিএসকেএ মস্কোর বিপক্ষে। আর ইংলিশ ক্লাব লিভারপুল গোল শূন্য ড্র করে উতরেখের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১২৪ ঘ.