২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে নেপাল, বাংলাদেশ ও ভারতের পাশে পাকিস্তান

সাফ মেয়েদের ফুটবলে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল, বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ মেয়েদের ফুটবলে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল, বাংলাদেশ ও ভারত। পাকিস্তান তাদের প্রথম খেলায় মালদ্বীপকে ২-১ গোলে হারায়। কক্সবাজারে দিনের একমাত্র খেলায় শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেন পাকিস্তানের মেয়েরা। খেলার ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন পাকিস্তানের মালেকা নূর। ৩৬ মিনিটে সালেহা ব্যবধান দ্বিগুন করেন। প্রথমার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একটি মাত্র গোল হয়। পাকিস্তানের মেজজান খেলার ৭৫ মিনিটে গোল করে আফগানিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। নিজেদের প্রথম খেলায় নেপালের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আফগানিস্তান। ফলে পরপর দুই খেলায় হেরে যাওয়ার প্রতিযোগিতা থেকে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৫৫ ঘ.