ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আর্সেনালের মাঝ মাঠের খেলোয়াড় সামির নাসরি এবছর ফ্রান্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেদেশের একটি ফুটবল ম্যাগাজিন এই ভোটের আয়োজন করে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফ্রান্সের কোচ ও খেলোয়াড়দের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তাতে জড়িত ছিলেন না নাসরি। তারপরও সেই সময়ে ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেচ তাকে দল থেকে বাদ দেন।
বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স।
ফ্রান্সের বর্তমান কোচ লরেন্ত ব্লাঁ বলেছেন, নাসরিই ফ্রান্সের সেরা খেলোয়াড়।
আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই মৌসুমে এরই মধ্যে ১০ গোল করেছেন নাসরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৫ ঘ.
bdnews24