২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে থেকেই বছর শেষ করছে স্পেন

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এই নিয়ে টানা তিন বছর তারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এই নিয়ে টানা তিন বছর তারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বুধবার এই তালিকা প্রকাশ করে। স্পেনের পরেই আছে জুলাইয়ের বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়া নেদারল্যান্ডস। আর ব্রাজিলকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। ব্রাজিল চতুর্থ। তালিকায় পঞ্চম স্থানে আর্জেন্টিনা ও ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। সপ্তম উরুগুয়ে ও অষ্টম পর্তুগাল। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে আফ্রিকার চ্যাম্পিয়ন ইজিপ্ট। দশম ক্রোয়েশিয়া। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে ১৫৯ তম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৯ ঘ.