২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জিতেছে ২ গোলে, ভারত ১৮

সাফ মেয়েদের ফুটবলে ভালো সূচনা করেছে বাংলাদেশ। সোমবার নিজেদের প্রথম খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দিনের অন্য খেলায় ভারত ১৮-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবলে ভালো সূচনা করেছে বাংলাদেশ। সোমবার নিজেদের প্রথম খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দিনের অন্য খেলায় ভারত ১৮-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। কক্সবাজারে দিনের দ্বিতীয় খেলায় ১০ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন সাইলু প্র" মারমা। এরপর শ্রীলঙ্কার মেয়েরা গোল শোধ করার চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি। ফলে বাংলাদেশ ১ গোলে এগিয়ে থাকে প্রথমার্ধে। খেলার ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। এর আগে প্রথম খেলাটি হয়েছে একেবারেই একপেশে। ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে ভুটান। সুস্মিতা একাই করেন ৮ গোল। এছাড়া হ্যাট্রিক করেন বালা দেবী ও তাবাবি। খেলার শুরুতেই দুর্বল ভুটানকে চেপে ধরেন ভারতের মেয়েরা। ৪ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় বালা। এরপর একের পর এক গোল করতে থাকেন ভারতের মেয়েরা। প্রথমার্ধেই ১০ গোল দেয় তারা। এর মধ্যে সুস্মিতা ৫টি, তাবাবি ২টি এবং বালা দেন ৩টি। দ্বিতীয়ার্ধে আরো ৮টি গোল দেয় ভারত। এর মধ্যে সুস্মিতা ৩টি, তামাল ২টি, কুলিমুন ১টি, তাবাবি ১টি এবং শেষ গোলটি করেন বালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২০৫৫ ঘ.